কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা আর নেই

২০ ডিসেম্বর ২০২০, ০২:২০ PM

© ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বাংলা অ্যাকাডেমির সাবেক মহাপরিচালক কবি, প্রাবন্ধিক মনজুরে মওলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলা একাডেমির কর্মকর্তা কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পর তকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ অক্টোবর তার ৮০তম জন্মবার্ষিকী ছিল। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে।

পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করা মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। বাংলা একাডেমিতে তার তিন বছরের কার্যকালেই ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রস্থমেলা, যা আজ বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।

 

সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬
যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬