মোটরসাইকেল থেকে পড়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

২৬ নভেম্বর ২০২০, ০৯:৩৯ AM
নিহত শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম

নিহত শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম © সংগৃহীত

শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণ শেষে অফিসে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম (৫৩) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) শরিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৪টায় সদর উপজেলার নান্দিনায় একটি স্কুলে নিয়োগ পরীক্ষা নিয়ে ফেরার পথে শরিফপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। এ সময় তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান।

পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন তার কর্মস্থলের সহকর্মীরা।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন জানান, বুধবার দুপুরে ১২টায় সহকর্মী হায়দার আলীর মোটরসাইকেল যোগে নান্দিনার চরপক্ষীমারি উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নিতে যান। পরীক্ষা শেষে বিকেল ৪টায় অফিসে ফেরার পথে শরিফপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, আফরোজা বেগম ২০১৫ সালে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ২ মেয়ে সন্তানের জননী। সে ঢাকার খিলগাঁ স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন। তার জন্মস্থান গাজীপুরের কাপাসিয়ায়।

সার বিক্রি নিয়ে নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬
যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬