এবার স্বাস্থ্যমন্ত্রীর মাছ ধরার ছবি ভাইরাল

২২ নভেম্বর ২০২০, ০৭:২৫ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাপড় সেলাই এবং বড়শি দিয়ে মাছ ধরার ছবি ভাইরাল হওয়ার পর এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, রাতের বেলায় বড়শি দিয়ে মাছ শিকার করেছেন তিনি। সেখানে বড়শিতে ঝুলছে একটি কার্প মাছ। ছবিটার ক্যাপশন ছিল, ‘বহুদিন পর বড়শিতে মাছ শিকার!’। শনিবার (২১ নভেম্বর) রাতে মন্ত্রীর ফেসবুক পেজ থেকে ছবিটা শেয়ার করা হয়।

এর আগে ওদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাপড় সেলাই এবং বড়শি দিয়ে গণভবনে মাছ ধরার ছবি ফেসুবকে ভাইরাল হয়। ছবি দুটি প্রথম শেয়ার করেন প্রধানমন্ত্রীর বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমান।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬