চিরনিদ্রায় শায়িত সারোয়ার সাঈদী, জানাজায় লাখো মানুষের ঢল

২১ নভেম্বর ২০২০, ০৫:৩১ PM

© সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বাদ আছর আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী।

জানাজার শুরুতেই গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে ফোনে সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। ৫২ বছর বয়সী গোলাম সারোয়ার শনিবার (২১ নভেম্বর) ভোরে ইন্তেকাল করেন।

তার জানাজায় অংশ নিতে দুপুর থেকেই জানাজার মাঠে মানুষজন আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠের আশাপাশ এলাকায় অবস্থান করে জানাজায় অংশ নেন।

কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়ার এমরান উদ্দিন জুয়েলসহ বিশিষ্ট আলেমরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে আড়াইবাড়ি মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬