ভোট বন্ধে সুপ্রিমকোর্টে যাচ্ছেন ট্রাম্প

০৪ নভেম্বর ২০২০, ০২:৩৩ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ইন্টারনেট

দেশের ভোট কারচুপির অভিযোগ এনে সকল রাজ্যের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ভাষণে তিনি নির্বাচনের জালিয়াতির জন্য দুঃখ প্রকাশ করেন। খবর ফক্স নিউজের।

ট্রাম্প বলেন, এটা আমেরিকান জনগণের সাথে প্রতারণা, এটা আমাদের দেশের জন্য বিব্রতকর। আমরা এ নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে, আমরা এ নির্বাচনে জয়ী হয়েছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে ট্রাম্পের এ ভাষণে নতুন করে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হলো।

এদিকে হোয়াইট হাউসের সামনে হাজারো বিক্ষোভকারী বিক্ষোভ করছে এবং ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংট

যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬