ঘুমের মধ্যে চলে গেলেন জেমস বন্ড

৩১ অক্টোবর ২০২০, ০৭:৫৩ PM
সাবেক জেমস বন্ড তারকা শন কনেরি

সাবেক জেমস বন্ড তারকা শন কনেরি © ফাইল ফটো

ঘুমের মধ্যে চিরঘুমে চলে গেছেন সাবেক জেমস বন্ড তারকা শন কনেরি। আজ শনিবার (৩১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বাহামা দ্বীপে অবস্থানকালে মৃত্যু হয় বলে জানিয়েছে তার ছেলে জ্যাসন কনেরি। 

বিবিসি জানিয়েছে, জাতিতে স্কটিশ এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। ‘কিছু সময় ধরে’ তিনি অসুস্থ ছিলেন বলে তার ছেলে জ্যাসন কনেরি জানিয়েছেন।

নিজের নাম ছাপিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও সম্মান পেয়েছিলেন বন্ড সিরিজের প্রথম অভিনেতা শন কনেরি। একটি অস্কার ছাড়াও অভিনয়জীবনে দুটি বাফটা আর তিনটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। ২০০০ সালে ইংল্যান্ডের রানির কাছ থেকে তিনি পেয়েছেন নাইট উপাধি।

১৯৬২ থেকে ১৯৮৩ সাল বন্ড সিরিজের ৭টি ছবিতে অভিনয় করেছেন শন কনেরি। ১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ চলচ্চিত্র তাঁকে এনে দেয় সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার। এছাড়া ‘মেরিন’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ড্রাগনহার্ট’, ‘দ্য রক’ সিনেমাগুলো দিয়ে দর্শক হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছেন।

যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬