বিয়ে করলেন ক্রিকেটার শান্ত, কনে রাবি ছাত্রী

১৪ জুলাই ২০২০, ০৯:৫৪ PM

© সংগৃহীত

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দেশের উদীয়মান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। চার বছর সম্পর্কের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেছেন তিনি। রাজশাহীতে শনিবার ছোট্ট পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিকতা। তারা দুজনেই রাজশাহীর।

স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে বিয়ের ছবি নিজের ফেসবুকে দিয়ে এই ব্যাটসম্যান সবার দোয়া চেয়েছেন, ‘আমার পশে অন্য কেউ থাকতে পারে কখনো কল্পনাও করিনি। তুমিই আমার ভালোবাসা, আমার জীবনকে ভালো করেছ তুমি। তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

শান্তর নব পরিণীতা স্ত্রী সাবরিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। বছর চারেক ধরে সাবরিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। পরে পারিবারিক সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন  তারা।

স্কুল ক্রিকেট থেকে উঠে আসা শান্ত দেশের বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপে দুর্দান্ত পারফর্ম করে এখন লড়াই করছেন জাতীয় দলে থিতু হতে। ২১ বছর বয়সী ব্যাটসম্যান এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি।

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬