নিখোঁজের ৫ দিন পর লেকের পানিতে মিললো হলিউড অভিনেত্রীর মরদেহ

১৪ জুলাই ২০২০, ০৫:২৬ PM

© ফাইল ফটো

নিখোঁজ হওয়ার পাঁচদিন পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পিরু লেক থেকে হলিউড অভিনেত্রী নায়া রিভেরার (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্লি’ ছবিতে অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি দর্শকমহলে সমাদৃত হয়েছিলেন নায়া। 

জানা যায়, গত ৮ জুলাই ৪ বছর বয়সী ছেলে জোসেকে নিয়ে বোটিং করতে পিরু লেকে যান এই অভিনেত্রী। পানিতে সাঁতার করতে নেমে হঠাৎ হারিয়ে যান তিনি। এরপর জোসেকে উদ্ধার করে রিভেরাকে খুঁজতে ডুবরি নামানো হয়। টানা ৫ দিন ধরে খোঁজার পর সোমবার (১৩ জুলাই) তার মরদেহ উদ্ধার করা গেছে বলে ভেনচুরা কাউন্টি শেরিফের দফতর থেকে নিশ্চিত করা হয়েছে। 

৫ দিন আগে লেকে বোটের মধ্যে ঘুমন্ত অবস্থায় জোসেকে উদ্ধার করা হয়। এরপর থেকেই মোটামুটি সবাই নিশ্চিত হন নায়া রিভেরা পানিতে তলিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

২০১৪ সালে 'অ্যাট দ্য ডেভিলস ডোর' সিনেমার মধ্য দিয়ে হলিউড অভিষেক ঘটে নায়া রিভেরার। অভিনয়ের পাশাপাশি, মডেলিং, গান ও লেখালিখিও অভ্যাস ছিল তার। রিভেরার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬