ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাচ্ছেন শহীদুল আলমসহ চারজন

১৪ জুলাই ২০২০, ০৮:৩০ AM
শহিদুল আলম

শহিদুল আলম © ফাইল ফটো

সাহসী সাংবাদিকতার জন্য বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ২০২০ এ ভূষিত করা হয়েছে। শহিদুলের সঙ্গে ইরান, নাইজেরিয়া ও রাশিয়ার তিন সাংবাদিককও এই পুরস্কার পেয়েছেন। সোমবার(১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই চারজনের নাম ঘোষণা করে আন্তর্জাতিক সংস্থা দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

সিপিজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের প্রতিবেদনের জন্য এই চার জনই গ্রেপ্তার হয়েছেন কিংবা ফৌজদারি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। শহিদুল আলম ছাড়া পুরস্কারপ্রাপ্তরা হলেন- ইরানের মোহাম্মদ মোসায়েদ, নাইজেরিয়ার দাপো ওলোরুনিওমি এবং রাশিয়ার স্‌ভেৎলানা প্রোকোপেভা।

 

শহিদুল আলম সম্পর্কে সিপিজে বলেছে, তিনি ফটোসাংবাদিক, ভাষ্যকার এবং বাংলাদেশের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট এবং দৃক ফটো লাইব্রেরির প্রতিষ্ঠাতা। ২০১৮ সালের আগস্টে ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি ১০২ দিন জেল খাটেন। ২০১৮ সালের নভেম্বরে মুক্তির পর তিনি জানান, আটক অবস্থায় তিনি মারধরের শিকার হয়েছেন।

এদিকে পুরস্কারের জন্য নাম ঘোষণার পর শহিদুল আলম জানান, সিপিজের এই পুরস্কার শুধু আমার নয়, যারাই অন্যায়ের প্রতিবাদ করেছেন এই পুরস্কার তাদের সবার।

তিনি বলেন, 'সিপিজে পৃথিবীর বিভিন্ন দেশে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের পুরস্কৃত করে, এটি অত্যন্ত আনন্দের। কিন্তু যুক্তরাষ্ট্র জুলিয়ান আসাঞ্জকে যখন নিপীড়ন করে আর সিপিজে তার প্রতিবাদ করে না, তখন সেটি মনে কষ্ট দেয়, খারাপ লাগে।'

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬