দেশের সংগীত জগতে নতুন মাত্রা যোগ করেছেন এন্ড্রু কিশোর: ঢাবি উপাচার্য

০৭ জুলাই ২০২০, ০৪:০৪ PM

© টিডিসি ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোর-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) এক শোকবাণীতে উপাচার্য বলেন, এন্ড্রু কিশোর ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী। বাংলাদেশের আধুনিক, লোক, দেশাত্মবোধক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কন্ঠে সমৃদ্ধ হয়েছে। হাসি-আনন্দ, প্রেম-বিরহ, সুখ-দুঃখ- সব অনুভূতির গান গেয়ে তিনি বাংলাদেশের সংগীত জগতে এক নতুন মাত্রা যোগ করেছেন। নন্দিত এই গুণী শিল্পী তার অসংখ্য কালজয়ী গানের মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের নিকট স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার (৬ জুলাই) রাজশাহীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬