লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস

সমাবর্তন বক্তা হিসাবে নোবেলজয়ী মালালাকে চায় না গ্র্যাজুয়েটরা

০৫ জুলাই ২০২০, ১১:৫৩ PM

© সংগৃহীত

চলতি বছরের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেসের (এলইউএমএস) সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে নোবেলজয়ী মালালা ইউসুফজাই এর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী ‘রাষ্ট্রদোহী’ আখ্যা দিয়ে তাকে সমাবর্তনে না আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে।

সমাবর্তনের প্রধান বক্তা হিসাবে তাকে রাখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লেখেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের খবরে বলা হয়েছে, এলএমএসের স্নাতক ব্যাচের সদস্যরা চাইছেন গায়ক বিলাল খানকে ইউসুফজাইয়ের পরিবর্তে মূল বক্তা হিসাবে সমাবর্তন অনুষ্ঠানে দেখতে। এলইউএমএসের একজন সহযোগী অধ্যাপক টুইট করেছেন যে শিক্ষার্থীরা বলেছে যে, “সেনা পরিবার থেকে এসেছে এবং মালালা রাষ্ট্রদোহী”।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে উপাচার্যকে লিখিত অভিযোগে শিক্ষার্থীদের একটি অংশ ছিল। সবাই এ অভিযোগ জানায়নি।

২২ বছর বয়সী মালালা ইউসুফজাই গত মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

সূত্র: নয়া দাউর টিভি

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬