জাফুরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি

০১ জুলাই ২০২০, ১১:৫৯ PM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নিউমোনিয়া জনিত কারণে শারীরিক অবস্থা গুরুতর। একইসঙ্গে তার শরীর যথেষ্ট দুর্বলতাও রয়েছে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ বুধবার (১ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, উনার শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। তার শরীর দুর্বলতা রয়েছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। এছাড়া তার জ্বর এবং গলাব্যাথাও আছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রকল্পের সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মুহিবুল্লাহ খন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ভালো নয়। মাঝখানে ওনার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছিল, তবে গত দুইদিন থেকে ফের অবনতি হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন।

তিনি বলেন, আজ বুধবার তার বিএসএমইউতে সিটি স্ক্যান করার কথা ছিল, তবে তার শরীর প্রচণ্ড দুর্বল থাকায় আমরা তাকে সেখানে নিতে পারিনি। উনি নিজেও যেতে রাজি হয়নি। 

তিনি আরও বলেন, জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট কিটের নিবন্ধন না পাওয়ায় তিনি বর্তমানে খুবই বিষণ্ণ, তবে ওষুধ প্রশাসন ও বিএসএমইউ কিটের উন্নয়নে সহায়তা করবে জানতে পেরে উনি ধন্যবাদ জানিয়েছেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬