সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে

০১ জুলাই ২০২০, ১১:৪২ PM

© ফাইল ফটো

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে। আজ বুধবার (১ জুলাই) তাঁর ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান এ তথ্য জানিয়ে বলেন, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল পেলেই নিয়ে যাব।

দুই-এক দিনের মধ্যেই সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া যাবে বলে আশাবাদী মুজিবর রহমান।

জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

এরপর অবস্থার কিছুটা উন্নতি ঘটলে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু আবারও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। 

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬