মালালা এখন অক্সফোর্ডের গ্র্যাজুয়েট

১৯ জুন ২০২০, ০৪:৪৯ PM

পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নোবেলজয়ী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর এ ডিগ্রি অর্জন করেছেন বলে আজ শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন ২২ বছর বয়সী মালালা।

৮ বছর আগে ২০১০ সালে স্কুলে যাওয়ার পথে ১৩ বছর বয়সে জঙ্গি হামলার শিকার হন মালালা ইউসুফজাই। এই ঘটনায় বিশ্ববাসীর নজরে আসেন এই তরুণী। ভয়াবহ ওই তালেবান জঙ্গি হামলায় মালালার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে।

জঙ্গি হামলা দমাতে পারেনি আত্মপ্রত্যয়ী মালালাকে। ৫ বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মালালা দীর্ঘ পথ পরিক্রমায় গ্র্যাজুয়েশন শেষ হওয়ার কাছাকাছি চলে এসেছেন সেটি জানা যায় গত ৮ জুন। সেদিন ইউটিউবের বিশেষ একটি অনুষ্ঠানে তিনি জানান, আর চারটি পরীক্ষা বাকি আছে।

গ্র্যাজুয়েশন শেষ হওয়ার উপলক্ষ উদযাপন করতে মালালা ঘরোয়াভাবে কেক কেটেছেন। আজ শুক্রবার (১৯ জুন) সেই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর ডিগ্রি শেষ করলাম। এই আনন্দ প্রকাশ করা কঠিন। সামনে কী আছে জানি না। এই মুহূর্তে নেটফ্লিক্স, পড়া এবং ঘুম নিয়েই আছি।

২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে। পরে তিনি নোবেল শান্তি পুরস্কার জয় করেন। পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটাই প্রথম।

তামাকপণ্যের দাম বাড়িয়ে তরুণ-দরিদ্রদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়…
  • ২৫ জুন ২০২৬
জাবির মুক্তমঞ্চে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার এক, তদ…
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রামের ‘রাজা ইলিশ’ ১১ হাজারে…
  • ২৫ জুন ২০২৬
বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • ২৫ জুন ২০২৬
সন্ধ্যা ৭টার মধ্যে ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা আব…
  • ২৫ জুন ২০২৬