যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনাভাইরাসে আক্রান্ত

১৮ জুন ২০২০, ১১:৪২ PM

© ফাইল ফটো

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর পরিবারে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। হাসপাতালে চিকিৎসাধীন দেশের শীর্ষস্থানীয় এ ব্যবসায়ীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বাবুল গণমাধ্যমকে বলেন, এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত ১৪ জুন করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি। 

বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। তাছাড়া দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায়ও রয়েছে এই গ্রুপটি।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬