আল্লামা শফীর উত্তরসূরী কে হবেন, আজ সিদ্ধান্ত

১৭ জুন ২০২০, ১২:৪৫ AM

© ফাইল ফটো

আল্লামা আহমদ শফী বয়সের ভারে ন্যুব্জ। তিনি তাঁর জীবদ্দশায় উত্তরসূরী নির্বাচন করে যেতে চাইছেন। তাই আজ বুধবার (১৭ জুন) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরবর্তী মহাপরিচালক পদে বাছাই করা হচ্ছে। দেশের শীর্ষ এ কওমী মাদ্রাসার সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘মজলিসে শূরা কমিটি’ নির্ধারণ করবে কে হচ্ছেন বর্তমান মহাপরিচালক আল্লামা আহমদ শফীর উত্তরসূরী।

যিনিই উত্তরসূরী নির্বাচিত হবেন তিনিই এক সময় হবেন হেফাজতে ইসলাম, বেফাক, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশের চেয়ারম্যান। একই সঙ্গে শীর্ষ কওমী আলেমের দায়িত্বও পালন করবেন। 

তাই আজ বসছে ‘মজলিসে শূরা কমিটি’। এ কমিটি নির্ধারণ করবে মাদ্রাসার পরবর্তী মোহতামিম বা মহাপরিচালক। যিনি আহমদ শফীর জীবিত থাকা অবস্থার হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক এবং পরবর্তীতে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। মজলিসে শূরার ১৭ সদস্যের মধ্যে ছয়জন মারা গেছেন। তাই ১১ জন শূরা সদস্য ভারপ্রাপ্ত পরিচালক নির্বাচন করবেন।

ভারপ্রাপ্ত দৌঁড়ে রয়েছেন হাটহাজারী মাদ্রাসার চার শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন- হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাদ্রাসার জনপ্রিয় শিক্ষক ও প্রবীণ আলেম আহমেদ দিদার কাসেমী, মাওলানা শেখ আহমদ ও মুফতি মোহাম্মদ জসিম।

হাটহাজারী মাদ্রাসার একাধিক সূত্র জানায়, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণে বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। যার মধ্যে রয়েছে হাটহাজারীর স্থায়ী বাসিন্দা, পারিবারিক ঐতিহ্য, জ্ঞান ও শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা। মাওলানা জুনায়েদ বাবুনগরীর শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা থাকলেও তার মহাপরিচালক হওয়ার বাঁধা হয়ে দাঁড়াতে পারে হাটহাজারীর স্থায়ী বাসিন্দা না হওয়া, আল্লামা আহমেদ শফীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়াসহ বেশ কিছু বিষয়।

এছাড়া শূরা কমিটির উল্লেখযোগ্য অংশ বাবুনগরীর বিপক্ষে রয়েছে। তাই সব সমীকরণ মিলে কপাল খুলতে পারে প্রবীণ আলেম আহমেদ দিদার কাসেমী, মুফতি জসিম কিংবা মাওলানা শেখ আহমদের। তবে এ তিনজনের মধ্যে এগিয়ে রয়েছেন আহমেদ দিদার কাসেমী।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬