চলে গেলেন কবি আহমদ আজিজ

১০ জুন ২০২০, ০৮:৪৩ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সত্তর দশকের অন্যতম কবি আহমদ আজিজ (৬১) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে কবি আহমদ আজিজের মরদেহ জামালপুর শহরের আমলাপাড়ায় তাঁর নিজ বাসভবনে আনা হয়। রাতে এশার নামাজের পর দেওয়ানপাড়া টেনিস ক্লাব মাঠে নামাজে জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে সমাহিত করা হয়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান তিনি। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও জামালপুর কবিতা পরিষদসহ জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কবি আহমদ আজিজের প্রকাশিত কবিতার বই তিনটি। ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘লৌকিক কবিতা’। এরপর ২০০০ সালের ফেব্রুয়ারিতে ‘পাশে ছিল বনভূমি’ ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় তাঁর তৃতীয় কবিতার বই ‘সাদা কাগজের ঘর’। তিনি ২০০৯ সালে ‘ইমদাদুল হক হীরা মিয়া স্মারকগ্রন্থ’ সম্পাদনা করেন।

এছাড়া ২০১৩ সালে বাংলা একাডেমির ‘বাংলাদেশের লোকজসংস্কৃতি গ্রন্থমালা : জামালপুর’ গ্রন্থের প্রধান সমন্বয়কারী ছিলেন। লিটল ম্যাগ ‘শব্দ-নৈঃশব্দ্য’ ও শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘নবপ্রকাশ’ ছিল তাঁর সম্পাদিত পত্রিকা।

জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭৪ সালে কাজী আবদুল হালিম ও আহমদ রফিক সম্পাদিত মাসিক ‘সুজনেষু’ পত্রিকায় প্রকাশিত হয় কবি আহমদ আজিজের প্রথম কবিতা।

তিনি জামালপুর সাহিত্য সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ‘সিম্ফনি’ কবিতাগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জামালপুর কবিতা পরিষদের সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।

৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950