আমেরিকা আসার টিকিটের জন্য বাবার এক বছরের বেতন লেগেছিল: সুন্দর পিচাই

১০ জুন ২০২০, ০১:০১ AM

© ফাইল ফটো

সম্প্রতি ইউটিউবে সম্প্রচারিত হওয়া ‘ডিয়ার ক্লাস ২০২০’ নামের এক অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। পাশাপাশি নিজের জীবনের কিছু স্মরণীয় ঘটনার স্মৃতিও রোমন্থন করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রযুক্তির কিছু জিনিস বিরক্তির সৃষ্টি করলেও ধৈর্য হারালে চলবে না। ধৈর্যই নতুন উদ্ভাবনের পথ খুলে দেবে বলে মনে করেন গুগল সিইও।

শিক্ষার প্রসার ও পরিবেশ নিয়ে এই প্রজন্মের কাজের প্রসঙ্গও সেই বক্তৃতায় উল্লেখ করে তিনি বলেছেন, পরিবেশের প্রতি আমাদের প্রজন্মের উদাসীনতা তোমাদের হতাশ করতে পারে। ধৈর্য ধরো। বিশ্বের দরকারে পরিবর্তন করতেই হবে।

স্নাতকোত্তরের পড়াশোনার জন্য নিজের আমেরিকা যাওয়া। সেই সময়ে তাঁর অনুভূতি, পারিবারিক কথা ভার্চুয়াল বক্তৃতায় জানিয়েছেন। ২৭ বছর আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রথম বারের জন্য বিদেশে আসেন সুন্দর। সে বারই তাঁর প্রথম বিমানে চড়া।

পিচাইয়ের বিমানে চড়ে আমেরিকা আসার জন্য খরচ হয়েছিল তাঁর বাবার প্রায় এক বছরের বেতন। এ ব্যাপারে তিনি বলেছেন, আমেরিকা ছিল ব্যয়বহুল। বাড়িতে ফোন করতে গেলে প্রতি মিনিটে দু’ডলারের বেশি খরচা হত। এখানে একটা ব্যাগের দাম আমার বাবার এক মাসের মাইনের সমান ছিল।

আমেরিকায় তাঁর জীবন ভাগ্য পরিবর্তন করেনি। প্রযুক্তির প্রতি তীব্র ভালবাসা ও মুক্ত মনই তাঁকে সফল করেছে সে দেশে। ধৈর্য না হারিয়ে ছাত্রদের নিজেদের ভালবাসার জিনিসকে আঁকড়ে ধরার পরামর্শ দিয়েছেন নিজের জীবনকে দেখেই।

২০০৪ সালে গুগলে যোগ দেন সুন্দর পিচাই। গুগল ক্রোম ও টুলবার তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি মেটালারজিতে ভারতের খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে বি-টেক ডিগ্রি পাওয়ার পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএস করেছেন। এরপর পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নেন তিনি।

ট্যাগ: গুগল
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950