নাসিমের অবস্থা অপরিবর্তিত, মৃত্যুর খবরটি সঠিক নয়

০৮ জুন ২০২০, ১১:০৭ PM

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি আগের মতোই আছে। কোনো পরিবর্তন নেই। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে, সে অবস্থাতেই আছেন তিনি। তবে নাসিমের মৃত্যু হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এসেছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন তাঁর জন্য গঠন করা মেডিকেল বোর্ডের এক সদস্য।

এদিকে, লাইফ সাপোর্টে থাকা নাসিমের মেডিকেল বোর্ড পুর্নগঠন করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আজ সোমবার (৮ জুন) রাতে তিনি বলেন, রাতে জুম মিটিংয়ের মাধ্যমে মেডিকেল বোর্ড পুর্নগঠন করা হয়েছে। 

আগের বোর্ডের মতো অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে নিউরোলজিস্ট কাজী দ্বীন মোহাম্মদ, নিউরোলজিস্ট বদরুল আলম, নিউরোলজিস্ট অধ্যাপক ডা. নারায়ন চন্দ্র কুণ্ডু, নাসিমের অস্ত্রোপচারকারী নিউরো সার্জন রাজিউল হক, কিডনি রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. মামুন মোস্তাফি, ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ ইনচার্জ) অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. মোমেনকে নিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য এ প্রতিবেদককে জানান, মোহাম্মদ নাসিমের যতক্ষণ হার্টবিট কাজ করবে; ততক্ষণ শেষ ঘোষণা দেয়া হবে না। দ্বীন মোহাম্মদসহ বোর্ডের সদস্যরা রাত সাড়ে আটটায় বৈঠক শেষ করেছেন। তাঁর বিষয়ে ঘোষণা দেয়ার আগে রাষ্ট্রীয় সিদ্ধান্ত লাগবে বলেও জানান তিনি। এদিকে, রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এসেছে তা সঠিক নয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৫ জুন)  ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা।

প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৯ মে ২০২৬
সুখবর পেলেন বিজয়, শপথ নিতে বাধা নেই
  • ০৯ মে ২০২৬
নিজ হাতে তৈরি করে রেখেছিলেন কবর, সেখানেই চির নিদ্রায় ‘তোতা …
  • ০৯ মে ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৯ মে ২০২৬
খালি চেয়ারে রাখা হয় লিমন-বৃষ্টির গাউন-টুপি, চোখে পানি সহপাঠ…
  • ০৯ মে ২০২৬
হার্টবিটের ছোট পরিবর্তনেই মিলতে পারে স্বাস্থ্যঝুঁকির আভাস
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9