আল্লামা শফির মৃত্যুর খবরটি সঠিক নয়

০৮ জুন ২০২০, ০৭:১৮ PM

© ফাইল ফটো

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। রবিবার (৭ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে আজ সোমবার (৮ জুন) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লামা শফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে তার মৃত্যু হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, অমঙ্গলকামী গুজবীদের গুজবে কান দিবেন না। মিথ্যাবাদীদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমার বিনম্র অনুরোধ, আপনারা শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ শাফীর শাহী দরবারে কায়মনোবাক্যে দুআ করুন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬