জিপিএ-৩.৮৩ পেয়ে খুশি গোল্ডেন বুটজয়ী আঁখি, ঢাবিতে পড়ার স্বপ্ন

০১ জুন ২০২০, ০৪:৪৩ PM

© ফাইল ফটো

২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আঁখি খাতুন গোল্ডেন বুট পেয়েছিল। দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার আঁখি খাতুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৮৩ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ফলে খুবই খুশি আঁখি, এখন তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার। সুযোগ হলে নাম লেখাতে চান সেনাবাহিনীতে।

সারাবছর ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হয় আঁখিকে। বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় পেয়েছেন পড়াশুনার সুযোগ। জাতীয় দলের এ ডিফেন্ডার খুশি নিজের ফলাফলে। ফল প্রকাশের পর তিনি বলেন, খুব খুশি লাগছে। যখন পরীক্ষা দিয়েছি, তখন চিন্তায় ছিলাম। কারণ সারাবছর খেলার ব্যস্ততা ছিল। ভালো পড়াশোনা করার সেভাবে সুযোগ পাইনি।

তিনি বলেন, বিকেএসপিতে পরীক্ষা দিতে যখন যাই, দেখতাম আমার সহপাঠীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি তখনও প্র্যাকটিস করতে মাঠে যেতাম। পাশ করেছি, তাই আমার খুবই আনন্দ লাগছে।

আঁখির বাবা-মা পরীক্ষার সময় থেকেই চিন্তায় ছিলেন। খেলার জন্য সেভাবে পড়াশোনায় মন দিতে না পারা মেয়েটা না জানি কেমন ফল করে। আঁখি বলেন, ফল শুনে এখন চিন্তামুক্ত হয়েছেন বাবা-মা। যেদিন থেকে পরীক্ষা দিয়েছি, সেদিন থেকেই খুব চিন্তায় ছিলেন, এখন খুবই খুশি।

তিনি জানালেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যেতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার ইচ্ছে তার। আরেকটি স্বপ্ন সেনাবাহিনীর কমিশন্ড অফিসার হওয়ার।

২০১৪ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের হয়ে খেলে উঠে আসে আঁখি। ২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক আসে তার। এর আগে তাজিকিস্থানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম খেলে আঁখি। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আঁখি খাতুন গোল্ডেন বুট পেয়েছিল।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬
‘তামাকের দাম বাড়িয়ে গরিবদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে’
  • ২৫ জুন ২০২৬
অধ্যাপক মামুন চৌধুরীকে সভাপতির দায়িত্বে ফেরাতে হাইকোর্টের ন…
  • ২৫ জুন ২০২৬
জাবির মুক্তমঞ্চে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার এক, তদ…
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রামের ‘রাজা ইলিশ’ ১১ হাজারে…
  • ২৫ জুন ২০২৬