বাংলাদেশের ভালোবাসা সবসময়ই মনে থাকবে: আফ্রিদি

১৫ মে ২০২০, ১১:৩৪ PM

© সংগৃহীত

বাংলাদেশের মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসা কখনোই ভুলবেন না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার তাগিদ থেকেই তিনি কিনে নিয়েছেন মুশফিকুর রহিমের ব্যাট।

করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি সেই ব্যাট দিয়ে। নিলামে ব্যাটটি ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকা) নিজের ফাউন্ডেশনের মাধ্যমে কিনেছেন আফ্রিদি।

ব্যাটটি কিনে নেওয়ায় মুশফিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশনের প্রতি। ভিডিও বার্তায় আফ্রিদি জানিয়েছেন, এই দুঃসময়ে পরস্পরের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।

“মুশফিক, আপনি আপনার মানুষদের জন্য যে কাজ করছেন, এই কাজ সত্যিকারের জীবনের নায়করা করে থাকেন। আমরা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টায় আমাদের সবারই পরস্পরের পাশে থাকা জরুরি। বাংলাদেশ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, যেভাবে আমাকে আপন করে নিয়েছেন আপনারা, তা সবসময়ই মনে থাকবে আমার।”

“আমি পাকিস্তানিদের পক্ষ থেকে আপনার ক্রিকেট ব্যাট কিনে আপনার এই ভ্রমণের সঙ্গী হতে চাই, পুরো পাকিস্তান ও শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। আমাদের দোয়া আপনাদের সঙ্গে থাকবে। আল্লাহ সহায় হলে এই রোগ থেকে আমাদের মুক্তি মিলবে ও আবার মাঠে আমাদের দেখা হবে।”

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬