চলে গেলেন রম্যলেখক সাজ্জাদ কবীর

১১ মে ২০২০, ০৯:১০ AM

চলে গেলেন রম্য লেখক সাজ্জাদ কবীর। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন উন্মাদ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাজ্জাদ কবীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উন্মাদ পত্রিকার সহযোগী সম্পাদক বিপনু চৌধুরী।

তিনি বলেন, সাজ্জাদ কবীর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি ভারতে চিকিৎসাও করিয়েছিলেন। তিনি জানান, রাতেই সাজ্জাদ কবীরের মরদেহ নিয়ে যাওয়া হবে যশোরে তার পৈত্রিক ভিটায়। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

রম্যলেখক সাজ্জাদ কবীর ১৯৬২ সালের ১২ জুন যশোরে জন্মগ্রহণ করেন। বই পড়ার নেশা থেকেই সাজ্জাদ কবীরের লেখালেখির শুরু। ১৯৮৭ সালে বাংলাদেশ কথাশিল্পী সংসদ আয়োজিত গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে লেখক হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ। পত্রিকায় তার প্রথম গল্প বের হয় সাপ্তাহিক চিত্রালীতে। তার পর একে একে প্রকাশিত হয় তার গল্প, প্রবন্ধ, কলাম ও রম্য রচনা। মৌলিক লেখা ছাড়াও অনুবাদ করেছেন বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস ও প্রবন্ধ।

পদার্থবিজ্ঞানে লেখাপড়ার শেষ ধাপে এসে তিনি স্নাতকোত্তর করেন বাংলা সাহিত্যে। ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদিও পেশাগত কারণে তা সম্পন্ন করেননি। কর্মজীবনে নানা পদের পেশার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। কখনও সাংবাদিকতা, কখনও বেতারে নাটক, রম্য কথিকা রচনা, কখনও মুদ্রণ ব্যবসা।

দীর্ঘদিন তিনি উন্মাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। সম্পাদনা করছেন কিশোর বেলা নামের একটি কিশোর পত্রিকার। তার প্রকাশিত গ্রন্থ রয়েছে ২০টি।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950