জীবনের ঝুঁকি নিয়ে ২ ইহুদি শিশুকে বাঁচালেন মুসলিম নারী

২৬ নভেম্বর ২০১৯, ০৯:২৮ PM

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি কম্যুউটার ট্রেনে দুই ইহুদি শিশুকে মানসিকভাবে নির্যাতন করছিলেন খ্রিস্টান এক ব্যক্তি। বগিতে থাকা অন্য সবাই হতভম্বের মতো তাকিয়ে থাকলে তাদের সাহায্যে এগিয়ে আসেন এক মুসলিম নারী। তার নাম আসমা শুয়েইখ।

আর এ ঘটনাটির ভিডিও ধারণ করেন ক্রিস অ্যাটকিন্স নামের আরেক যাত্রী। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই ইহুদি শিশুকে বাইবেল থেকে অনুচ্ছেদ পাঠ করে শোনাচ্ছিলেন। এ সময় লোকটি তাদের সঙ্গে অত্যন্ত উগ্রভাবে আচরণ করছিলেন। এতে শিশু দুইটি ভয়ে কান্না করছিল।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার আকস্মিকতায় ওই বগির সবাই হতভম্ব হয়ে পুরো ঘটনাটি দেখছিলেন। কিন্তু কেউ ওই লোকটিকে থামাতে এগিয়ে আসার সাহস দেখাচ্ছিলেন না। অবশেষে ইহুদি শিশু দুটিকে বাঁচাতে এগিয়ে যান হিজাব পরিহিত আসমা শুয়েইখ।

পরে ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। সাহসিকতার জন্য অনেকেই আসমার প্রশংসা করেছেন।

এ ব্যাপারে আসমা বলেন, সবাই যদি এগিয়ে আসতো, তবে আমাকে ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে হতো না। কিন্তু দুই সন্তানের মা হিসেবে আমি বুঝি, নিপীড়িত শিশু দুটি কী অসহনীয় মূহুর্ত পার করছিল। এমন পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারেন না। আমি বুঝতে পারছিলাম, তখনই কিছু একটা করতে হবে, নয়তো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে।

এদিকে ভিডিও ফুটেজ দেখে ওই খ্রিস্টান নিপীড়ককে শনাক্ত করেছে লন্ডন পুলিশ। পরে গত রোববার তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই ব্যক্তির পরিচয় গোপন রেখেছে তারা।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950