সুষমা স্বরাজ আর নেই

০৭ আগস্ট ২০১৯, ১২:০৯ AM
সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ © ফাইল ফটো

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তির পরপরই তার মৃত্যু হয় বলে ভারতের গণমাধ্যম জানিয়েছে।

সুষমা স্বরাজের বয়স হয়েছিল ৬৭ বছর। তিন বছর আগে তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল। নরেন্দ্র মোদীর আগের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকলেও অসুস্থতার কারণে বর্তমান সরকারে তিনি থাকেননি।

মৃত্যুর মাত্র ৩ ঘণ্টা আগেও শেষ টুইটার পোস্টে কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা। টুইটে এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন, জানিয়েছিলেন স্বরাজ। সুষমা স্বরাজের প্রয়াত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950