‘আমার একটাই মোবাইল নম্বর, দুটো হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল’— প্রতারক থেকে সাবধান করলেন জুলকারনায়েন সায়ের

০৯ জুলাই ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:৪৬ PM
জুলকারনায়েন সায়ের

জুলকারনায়েন সায়ের © সংগৃহীত

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি তার নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা চলছে জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি তার নামে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছেন। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করেন জুলকারনাইন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি কতিপয় ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের ফোন করে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টা করছেন এবং হুমকি-ধামকি প্রদান করেছেন যা আমার গোচরে এসেছে।

আপনাদের সদয় অবগতির জন্যে জানাচ্ছি যে, আমি কেবল একটি সরাসরি মোবাইল নম্বর, দুটো হোয়াটসঅ্যাপ নম্বর ও দুটি সিগন্যাল আইডি ব্যবহার করে থাকি। ফেসবুক পোস্টে তিনি তার ব্যক্তিগত নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেন। এর সঙ্গে তিনি তার সিগন্যাল নম্বরটিও দিয়েছেন ফেসবুকে।

জুলকারনাইন বলেন, সাধারণ তথ্যের জন্যে যে ই-মেইলটি আমি ব্যবহার করি, তা আমার প্রোফাইলে উল্লেখ করা আছে, তারপরেও ওই ই-মেইল এবং আমার অফিসিয়াল কাজে ব্যবহৃত ই-মেইল আপনাদের জ্ঞাতার্থে কমেন্টে পিন করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে আমি আমার পরিবার ও বন্ধুদের ছাড়া বাইরের কারো সাথে যোগাযোগ করি না। এ ছাড়াও আমার এক্স (টুইটার), লিংকডিন, মাকর‍্যাক প্রোফাইল ফেসবুকের এবাউট মি' সেকশনে উল্লেখ করা আছে।  উপরে উল্লিখিত নম্বর, কমেন্টে প্রদত্ত ই-মেইল এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যতীত আমার যোগাযোগের আর অন‍্য কোন মাধ্যম নেই।

তিনি আরো বলেন, এসব মাধ্যম ছাড়া যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে দাবি করে তিনি ‘জুলকারনাইন সায়ের খাঁন সামি’ তাহলে নিশ্চিতভাবেই তারা প্রতারক এবং ভুয়া। আপনাদের আরো জেনে রাখা প্রয়োজন, আমি কখনোই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে কোনো রকমের অনৈতিক সুবিধা দাবি করব না ভয়ভীতি প্রদর্শন করব না। আমার কোনো ব্যক্তিগত প্রতিনিধি বা সহযোগী নেই। সুতরাং যদি কেউ এমন কিছু দাবি করে, তাহলে অনুগ্রহ করে তাকে/তাদেরকে আটকে বা শনাক্ত করে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে অবহিত করবেন। প্রতারক-শঠদের এহেন কার্যকলাপের জন্যে আমি কোনোভাবেই দায়বদ্ধ থাকব না।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9