বই নিয়ে আর গ্রামে গ্রামে ঘুরবেন না পলান সরকার

০১ মার্চ ২০১৯, ০২:১৩ PM
পলান সরকার

পলান সরকার © সংগৃহিত

গ্রামে গ্রামে ঘুরে বই বিলি করা সেই পলান সরকার আর নেই। আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। তবে দেশব্যাপী তিনি পলান সরকার নামেই পরিচিতি পেয়েছেন। পলান সরকারের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউশা গ্রামে। নিজের টাকায় বই কিনে বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তিনি। বইপড়ার এ ব্যতিক্রমী আন্দোলন গড়ে তুলে ২০১১ সালে একুশে পদকে ভূষিত হন পলান সরকার।

দেশের জাতীয় দৈনিকগুলোতে তাকে নিয়ে অসংখ্য প্রতিবেদন ছাপা হয়েছে। ‘সায়াহ্নে সূর্যোদয়’ নামে একটি নাটকও তৈরি হয়েছে তাকে নিয়ে। ১৯২১ সালে জন্ম নেয়া এই বইপ্রেমী গুণী ব্যক্তিটি শুরুতে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিলি শুরু করেন। মেধা তালিকায় ১ থেকে ১০ ক্রমিক নম্বরদেরকে বই উপহার দিতেন তিনি।

তবে পরে সবাইকে বই দেয়া শুরু করেন। এভাবে পায়ে হেঁটে একটানা ৩০ বছরের বেশি সময় ধরে বই বিলি করেছেন পলান সরকার।

সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬
কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬