কবি আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৩ AM
হাসপাতালে চিকিৎসাধীন কবি আল মাহমুদ

হাসপাতালে চিকিৎসাধীন কবি আল মাহমুদ © আবিদ আজমের ফেসবুক পেজ থেকে নেওয়া

আইসিইউতে ভর্তি কবি আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গত শুক্রবার রাতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে ধানমণ্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজিস্ট ডা. আবদুল হাইয়ের অধীন চিকিৎসাধীন রয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি।

আল মাহমুদের সহকারী আবিদ আজম আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কবি আল মাহমুদের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আজ দুপুরের মধ্যে ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। 

তিনি জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালের আইসিইউতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরিবার কবির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে তিনি জানান।

সহকারী আবিদ আজম আরো জানান, শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে তার। আল মাহমুদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন।

কবি আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।

তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছেন। তিনি সরকার বিরোধী দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকা সম্পাদনা করেছেন। লোক লোকান্তর(১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৬৬) ইত্যাদি মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

ট্যাগ: কবি
ছাত্রদল নেতা শাকিল হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
বেশি নুন খাওয়ার অভ্যাসে বাড়ছে রক্তচাপ, ঝুঁকি কমাতে পাতে পা…
  • ০৩ নভেম্বর ২০২৬
কতটা গরম চা খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
  • ০৩ নভেম্বর ২০২৬
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ
  • ০৩ নভেম্বর ২০২৬
কণ্ঠনালিতে ক্যান্সার, যে লক্ষণগুলো অবহেলা করবেন না
  • ০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের পক্ষে কতটা …
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950