ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

২৮ মে ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
ঈদের চাঁদ

ঈদের চাঁদ © প্রতীকী ছবি

ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পবিত্র এ দিনের আগের রাত, অর্থাৎ চাঁদরাত, ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রাতে ইবাদত-বন্দেগির পাশাপাশি রয়েছে বিশেষ সুন্নত ও আমল।  

চাঁদরাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়া আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখা। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে মাসের গণনা ৩০ দিনে পূর্ণ করো।’ (তিরমিজি, হাদিস : ৩৪৫১)  

নতুন চাঁদ দেখার পর পড়ার জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন, তখন এই দোয়া পড়তেন—  

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ  

উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।  

অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)  

ঈদের চাঁদরাত শুধু আনন্দের নয়, ইবাদতের রাতও। এই রাতে বেশি বেশি ইবাদত করা ও আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬