দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে ২৮ মে

২২ মে ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:৫২ AM
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী বুধবার © প্রতীকী ছবি

হিজরি ১৪৪৬ সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে (বুধবার)। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সূত্র আরও জানায়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজারদের নিজ নিজ উপজেলায় চাঁদ দেখার ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

আরও পড়ুন: বিসিএসের সিলেবাস থেকে ‘বাদ’ মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু, নতুন কী যুক্ত হলো?

চাঁদ দেখা গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা ও জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনকে টেলিফোন বা ইমেইলে জানাতে বলা হয়েছে।

যোগাযোগের ফোন নম্বর- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, মোবাইল ফোন- ০১৭৩২৭৭১৭৬২, ০১৭১৬৮৮৪৮৬৯, ০১৮১৬৭৬৮৪৯৬) এবং ই-মেইলে ([email protected])।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬