বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল ২ যুবকের

২১ মে ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:২১ PM
বন্য হাতি

বন্য হাতি © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের একজন ভ্যানচালক আকাশ (৩৮) অপরজন এ ফিলিপ হাজি দং (৪০) নামের এক উপজাতি দিনমজুর। 

বন বিভাগ ও নিহতের স্বজনরা জানান, গান্ধীগাও এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র তিন সন্তানের জনক ভ্যানচালক আকাশ মিয়া প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে দরবেশ তলা এলাকায় আসলে বন্যহাতির দল তাকে ঘিরে ধরে এ সময় তাকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইগাতি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ওই ভ্যানচালক বাড়ি ফেরার পথে বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে মারা গেছেন।

অপরদিকে উপজাতি দিনমজুরকে এক ঘণ্টার ব্যবধানে হাতি নির্মমভাবে পায়ে পিষ্ট করেছে। 

উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত গান্ধীগাও ও গজনী এলাকার আশেপাশে প্রায় ৪০টির বেশি হাতিসহ একটি হাতির পাল অবস্থান করছে। এ বিষয়ে বন বিভাগ সবাইকে সতর্ক করলেও এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

ট্যাগ: হাতি
‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’
  • ০৩ নভেম্বর ২০২৬
মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950