বেইলি রোডে রেস্টুরেন্টে ভয়াবহ আগুন

০৫ মে ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
বেইলি রোডে আগুন

বেইলি রোডে আগুন © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, এবং আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য অনুযায়ী, সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর ধাপে ধাপে আরও ইউনিট মোতায়েন করা হয়।

তাদের তথ্য মতে, আজ সন্ধ্যায় বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় থাকা রেস্তোরাঁয় আগুন লেগেছে। বহুতল ভবনটির উপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ: আগুন
ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে
  • ২১ নভেম্বর ২০২৬
দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২১ নভেম্বর ২০২৬
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
  • ২১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ…
  • ২১ নভেম্বর ২০২৬
১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে হেডকোয়ার্টার্স
  • ২১ নভেম্বর ২০২৬
মুক্তির প্রথমদিনেই ৩.৭৪ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল জিটিএ-৬
  • ২১ নভেম্বর ২০২৬