দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

০৩ মে ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২১ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

আজ শনিবার দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার থেকে সারাদেশে ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। তবে এসময় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ঝড়-বৃষ্টিও হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও চুয়াডাঙ্গা জেলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬