কলমাকান্দায় সিএসডির উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা অনুষ্ঠান

০২ মে ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
বিশেষ আলোচনা অনুষ্ঠান

বিশেষ আলোচনা অনুষ্ঠান © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর আয়োজনে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিএসডির চেয়ারম্যান মো. আনিসুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ উমর ফারুক এবং কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ আরও অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অত্র এলাকার বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রান্তিক কৃষক, শ্রমিক এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সুশৃঙ্খল পরিবেশে শতভাগ সফলতার সঙ্গে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সিএসডির সম্মানিত সংগঠক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে,…
  • ২১ নভেম্বর ২০২৬
বেসরকারি এক টেলিভিশনের ডিএমডি পুলিশি হেফাজতে
  • ২১ নভেম্বর ২০২৬
ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন…
  • ২১ নভেম্বর ২০২৬
ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে
  • ২১ নভেম্বর ২০২৬
দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২১ নভেম্বর ২০২৬
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
  • ২১ নভেম্বর ২০২৬