দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা

২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ PM
দীপ্ত টিভি

দীপ্ত টিভি © ফাইল ছবি

বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দীপ্ত টিভির স্ক্রলে এ তথ্য জানিয়েছে। 

টিভি স্ক্রলে বলা হচ্ছে, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: এটিএন বাংলা থেকে চাকরিচ্যুত ফজলে রাব্বি

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থান নিহত ১৪০০ শহীদ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভির সংবাদ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপ শেষে শীঘ্রই খুলে দেয়া হবে জনপ্রিয় চ্যানেলটির সংবাদ সম্প্রচার। 

এদিকে বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভি এক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে বলে জানা গেছে। 

সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬