আলোচিত মডেল মেঘনা আলমের জামিন

২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ PM
মেঘনা আলম

মেঘনা আলম © সৌজন্যেপ্রাপ্ত

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলমকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ জামিন দেন।

মেঘনার আইনজীবী মহিমা বাঁধন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার মুক্তিতে কোনো বাধা নেই। তিনি আরও জানান, মেঘনা আলম মহিলা আসামি বিবেচনায় এবং চাঁদাবাজির যে অভিযোগ তা সুনির্দিষ্ট নয় এই বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন।

মেঘনা আলম ও তার সহযোগী দেওয়ান সমির এবং আরও দুই-তিনজন বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী নারীদের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের পরিকল্পনা করেন। এমন অভিযোগে গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল আলিম মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা সুন্দরী নারীদের মাধ্যমে বিদেশি কূটনীতিক ও ধনী ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন।

অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি জাপানি রেস্টুরেন্টে এক কূটনীতিকের কাছ থেকে ৫০ লাখ ডলার চাঁদা আদায়ের পরিকল্পনায় বৈঠক করেন তারা।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। ১০ এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৩ এপ্রিল হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চান, বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের গ্রেপ্তার কেন অবৈধ ঘোষণা করা হবে না। মেঘনা আলমের আটক আদেশ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

 

৭-১ গোলের দুঃস্বপ্নের স্মৃতি পেরানোর পর ব্রাজিলের রেকর্ডও ক…
  • ১৫ জুন ২০২৬
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ডাচদের রুখে দিল জাপান
  • ১৫ জুন ২০২৬
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে, কোন দেশ কত
  • ১৫ জুন ২০২৬
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদ…
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
×