মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি

২৮ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান এ কথা জানান।

পুলিশ প্রধান বলেন, ‘এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। যেখানে উৎসব-আনন্দ একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক না করে কার্যকর করতে চাচ্ছি। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য, ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এ ভাবনাটি আমরা দেশবাসীর মনে সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের।’

তিনি বলেন, ’আনন্দ-উৎসব বাদ দিয়ে অনেক বেশি এবার অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, পেশাগত বিষয়াদি আলোচনা ও বিগত দিনের কর্মকাণ্ড খুঁজে বের করার বিষয়গুলো নিয়ে এই তিন দিন আমরা ব্যস্ত থাকব।’

আইজিপি আরো জানান, ‘সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ আসবেন এবং সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। আগামী দিনে কীভাবে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে পারি। সামনে যে সব চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো থেকে কীভাবে নিজেদের উত্তরণ করব, এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close