সমালোচনার মুখে ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারা

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারা © সংগৃহীত

সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার করেছে নোটিশদাতারা। রবিবার (২৭ এপ্রিল) নোটিশ দাতাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সরকারকে একটি নোটিশ পাঠান। নোটিশে জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারাসহ সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়।

৭-১ গোলের দুঃস্বপ্নের স্মৃতি পেরানোর পর ব্রাজিলের রেকর্ডও ক…
  • ১৫ জুন ২০২৬
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ডাচদের রুখে দিল জাপান
  • ১৫ জুন ২০২৬
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে, কোন দেশ কত
  • ১৫ জুন ২০২৬
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদ…
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
×