যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল

সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল © টিডিসি ফটো

রাজধানীর মেট্রোরেল চলাচল যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে এই সমস্যা দেখা দেয়।

এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে ঠিক কোথায় ত্রুটি হয়েছে, তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যা চিহ্নিত করতে এবং দ্রুত সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট টিম।

এদিকে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ও নেটওয়ার্কজনিত জটিলতার কারণে আপাতত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধান করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করার চেষ্টা চলছে।

যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
  • ১৫ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • ১৫ জুন ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ
  • ১৫ জুন ২০২৬
৭-১ গোলের দুঃস্বপ্নের স্মৃতি পেরানোর পর ব্রাজিলের রেকর্ডও ক…
  • ১৫ জুন ২০২৬
×