দুই অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের দুই অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলের দিনের তাপমাত্রা আজ দুপুর পর্যন্ত আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। সেইসঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬