ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

২১ এপ্রিল ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ PM
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক © সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সোমবার (২১ এপ্রিল) তার জুনিয়র আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়ে বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য দোয়া চাই।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর  ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এর পর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরেন। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দিয়েছিলেন।   

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬