সীমান্তে বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি কাটছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় মাটি কাটা বন্ধ করে বিএসএফ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজে বাধা ও প্রতিবাদ জানায়।

পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মি…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজি…
  • ১৪ এপ্রিল ২০২৬
চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
  • ১৪ এপ্রিল ২০২৬
ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬