ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

১৯ এপ্রিল ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলার নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ দুপুরের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২১ নভেম্বর ২০২৬