আজ বায়ুদূষণে আবারো শীর্ষে ঢাকা

১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
বায়ুদূষণ

বায়ুদূষণ © টিডিসি ফটো

বেশ কয়েকদিন ধরে ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে থাকলেও ঢাকার বায়ুর মানের অবনতি হতে শুরু করেছে আবার। গত রবিবার থেকেই কমতে শুরু করেছে বায়ুমান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বায়ুদূষণে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। 

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী বায়ুমান ১৮৬ নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা।

এছাড়াও দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হল—সেনেগালের ডাকার (১৭৪), নেপালের কাঠমান্ডু (১৭০), ভিয়েতনামের হ্যানয় (১৫৭) ও চীনের বেইজিং(১৫৩)।

গতকাল বুধবার দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশ ছিল ১০ম অবস্থানে, বায়ুর মান ছিল ১২৯। এর আগের দিন মঙ্গলবার ১১৫ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ছিল ২০তম।

একিউআই স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে গণ্য করা হয়।

সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

ঢাকার বায়ুদূষণ দীর্ঘদিন ধরে চরম পর্যায়ে পৌঁছানোয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাইরে বের হলে সবার মাস্ক পরার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সংবেদনশীল ব্যক্তিদের প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধও জানানো হয়েছে।

ইটভাটা ও শিল্পকারখানার মালিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও কঠিন বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্মাণ সাইটে ছাউনি ও ঘেরাবেষ্টনি তৈরি, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, সেগুলো পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশেপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়াযুক্ত যানবাহন রাস্তায় না নামানোর পরামর্শও দেওয়া হয়েছে। 

প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২১ নভেম্বর ২০২৬