আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন বিদেশিরাও

১৪ এপ্রিল ২০২৫, ১০:২০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নেন বিদেশিরা

বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নেন বিদেশিরা © সংগৃহীত

রং-বেরঙের পোশাক, ঢাকঢোল আর নানা বাদ্যযন্ত্রের তালে চলছে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় শুধু দেশি নয়, নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেছেন একঝাঁক বিদেশি শিক্ষার্থী ও পর্যটকও।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানিসহ নানা দেশের পর্যটকদের অংশ নিতে দেখা গেছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া বিদেশিদের মধ্যে কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন, কেউ আবার লাল-সাদা শাড়ি-পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজে সেজেছেন। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুন: আনন্দ শোভাযাত্রায় থাকছে সুসজ্জিত ঘোড়া

শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। এ ছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রয়েছে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ ও ৭টি ছোট মোটিফ।

ঐতিহ্যের ধারায় সুর, কাব্য আর কথামালায় নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাল বাংলাদেশ। আজ সোমবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই ছায়ানটের আনুষ্ঠানিকতায় রমনা বটমূলে সুর-লহরীতে বরণ করা হয় নতুন সূর্য।

এবারের মূল বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। অতীতের অশুভকে বিদায় দিয়ে নতুন বছরে সবার চাওয়া-বিভেদ-অশান্তি ঘুচে দৃঢ় হোক স

বিশ্বকাপে ব্যয় ২২০ বিলিয়ন, অথচ ৪০ বিলিয়ন হলেই গোটা বিশ্বে…
  • ১৫ জুন ২০২৬
কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষা…
  • ১৫ জুন ২০২৬
নাজিম হিকমত: কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বিশ্বসাহিত্যের…
  • ১৫ জুন ২০২৬
তিউনিসিয়ার হয়ে খেলতে অস্বীকৃতি, নিজ দেশের বিপক্ষেই গোল কর…
  • ১৫ জুন ২০২৬
বিশ্বকাপে বারবার কেন স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানিরা, জানু…
  • ১৫ জুন ২০২৬
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ২ বছর মেয়াদী আহ্বায়…
  • ১৫ জুন ২০২৬
×