আনন্দ শোভাযাত্রায় থাকছে সুসজ্জিত ঘোড়া

১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
আনন্দ শোভাযাত্রায় থাকছে সুসজ্জিত ১৮ ঘোড়া

আনন্দ শোভাযাত্রায় থাকছে সুসজ্জিত ১৮ ঘোড়া © টিডিসি ফটো

সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য লালন করে মিছিলের সম্মুখভাগে থাকছে পুলিশের সুসজ্জিত ১৮টি ঘোড়া। পরেই থাকবে ২৮টি জাতিগোষ্ঠীর ৪৬৪ সদস্যের প্রতিনিধি দল। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।

এছাড়া মিছিলে আরো থাকছে, চারুকলা অনুষদের দল। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০০ সদস্য বিশিষ্ট একটি দল থাকবে। পরে থাকবে বান্দরবানের কিশোর ব্যান্ডদলের ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম। পরে থাকবে ১০০ সদস্য বিশিষ্ট বামমা ব্যান্ডসংগীত শিল্পী-গোষ্ঠী। পরে ৫০ সদস্য বিশিষ্ট বাউল সাধুর দল; ১০০ সদস্য বিশিষ্ট কৃষকদল ও মূলধারার শিল্পী-গোষ্ঠী, সাধনা নৃত্য সংগঠনের ১০০ সদস্যের দল; রংধনু পোশাকশ্রমিক শিল্পী সংগঠনের ৫০ জনের দল; ২০ সদস্য বিশিষ্ট নারী ফুটবলারের একটি প্রতিনিধি দল, অ্যাক্রোবেটিক শিল্পীদের ১৭ সদস্য বিশিষ্ট একটি দল। এরপরেই মিছিলে থাকবে ২০টি রিকশা নিয়ে রিকশা র‌্যালি; ৫টি ঘোড়ার গাড়ির বহর। মূল আকর্ষণ হিসেবে থাকছে ছোটবড় পাঁচশতটি মোটিফ

অধ্যাপক এ এ এম কাওসার হাসান জানান, এবারের আনন্দ শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ হিসেবে ফ্যাসিবাদের মুখাকৃতির পাশাপাশি থাকছে ছোট থেকে বড়  ও মাঝারি আকারের অন্তত পাঁচশতটি মোটিফ। 

বড় মোটিফের মধ্যে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকি এবং মুগ্ধর পানির বোতল। এছাড়া মাঝারি আকারের মোটিফের তালিকায় রয়েছে ১০টি সুলতানি ও মুঘল আমলের মুখোশ, ২০টি রঙিন চরকি, ৮টি তালপাতার সেপাই, ৫টি তুহিন পাখি, ৪টি পাখা, ২০টি ঘোড়া, ১০০ ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস। ছোট মোটিফ হিসেবে থাকছে ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ৬টি মাছের চাই, ২০ টি মাথাল, ৫টি লাঙল, ৫টি মাছের ভোলা।

ফিলিস্তিনের সংগ্রামের সাথে সংহতি জানিয়ে র‌্যাটিতে থাকছে ‘তরমুজের মোটিফ’।

নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬