‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করছে ছায়ানট

১৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ © টিডিসি ফটো

‘আলোয় আলোয় মুক্তির সন্ধানে’ রমনা বটমূলে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। সোমবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় উৎসবমুখর আয়োজনে রমনা বটমূলে ১৪৩২ বরণ শুরু করে ছায়ানটের শিল্পীরা।

গান-কবিতা আর যন্ত্রের সুরে নতুন প্রভাতে নবজাগরণের আহ্বান শিল্পীদের। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরণ পেল ভিন্ন রঙ।

এদিন সকাল সোয়া ৬টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে বর্ষবরণের এবারের আয়োজন। বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। গান, বাজনা, আলাপে প্রত্যাশা করা হলো সুন্দর আগামীর। বিগত বছরের অমঙ্গল দূর করে শুভ চিন্তার উদয় হোক এ প্রত্যাশা সবার।

কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষা…
  • ১৫ জুন ২০২৬
নাজিম হিকমত: কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বিশ্বসাহিত্যের…
  • ১৫ জুন ২০২৬
তিউনিসিয়ার হয়ে খেলতে অস্বীকৃতি, নিজ দেশের বিপক্ষেই গোল কর…
  • ১৫ জুন ২০২৬
বিশ্বকাপে বারবার কেন স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানিরা, জানু…
  • ১৫ জুন ২০২৬
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ২ বছর মেয়াদী আহ্বায়…
  • ১৫ জুন ২০২৬
৪ ধাপে কমার পর দ্বিতীয় দফায় সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল …
  • ১৫ জুন ২০২৬
×