মহিলা সমিতিতে নাটক প্রদর্শনীতে বাধা, সংস্কৃতি উপদেষ্টাকে নাট্যকারের খোলা চিঠি

১৩ এপ্রিল ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩০ AM
মোস্তফা সরয়ার ফারুকী ও   নূনা আফরোজ

মোস্তফা সরয়ার ফারুকী ও নূনা আফরোজ © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে নাটক প্রদর্শনীতে বাধা দেওয়ার অভিযোগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে খোলা চিঠি দিয়েছেন নাট্যকার ও মঞ্চ অভিনেত্রী নূনা আফরোজ। তিনি প্রাঙ্গণেমোর নাট‍্যদলের নির্দেশক।

রবিবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে এ খোলা চিঠি প্রকাশ করেন তিনি। 

চিঠিতে তিনি লেখেন, আজ সকাল দশটায় যখন আমাদের নাটকের সেট রওনা হয়ে গেছে ঠিক তখন মহিলা সমিতি থেকে ফোন করে জানালো, তৌহিদী জনতা তাদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী  করতে না দেওয়া হয়।  চৈত্রসংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল।  

তিনি আরও লেখেন, আমরা মহিলা সমিতিকে বলেছি, আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে নাহয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল- কত কিছুই তো হচ্ছে,  প্রশাসন তো বন্ধ করতে পারছে না।  এ কথা বলার পর তো আর কিছু বলার থাকেনা। আমরাও চাইনা মহিলার সমিতির কোনো ক্ষতি হোক বা আমাদের ছেলেমেয়েদের কোনো ক্ষতি হোক। 

সংস্কৃতি উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই নাট্যকার লেখেন,  আপনার জানবার কথা আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে, জীবন থেকে অনেক কিছু বিসর্জন দিয়ে থিয়েটার করি।  আমরা মহিলা সমিতিকে দুই  দিনের হল ভাড়া দিয়ে দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন। আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এতদিন ধরে। আপনি কী কোনো ব‍্যবস্থা নেবেন যাতে আমরা আজ এবং আগামীকালের প্রদর্শনী  দুটো নির্বিঘ্নে করতে পারি?

কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষা…
  • ১৫ জুন ২০২৬
নাজিম হিকমত: কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বিশ্বসাহিত্যের…
  • ১৫ জুন ২০২৬
তিউনিসিয়ার হয়ে খেলতে অস্বীকৃতি, নিজ দেশের বিপক্ষেই গোল কর…
  • ১৫ জুন ২০২৬
বিশ্বকাপে বারবার কেন স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানিরা, জানু…
  • ১৫ জুন ২০২৬
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ২ বছর মেয়াদী আহ্বায়…
  • ১৫ জুন ২০২৬
৪ ধাপে কমার পর দ্বিতীয় দফায় সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল …
  • ১৫ জুন ২০২৬
×