‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে যা আছে

১২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান © সংগৃহীত

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কর্মসূচির মূল মঞ্চ থেকে এ আহ্বান জানানো হয়। কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়—ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব চুক্তি বাতিল এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে।

সকাল থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে নানা বয়স ও পেশার মানুষ ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এখনই বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার সময়।

সমাবেশে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন কবি, শিল্পী, লেখক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিরাও। দলমত নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে ‘যুদ্ধাপরাধী’দের নামে শোকপ্রস্তাব প্রত্যাখ্যান করল উদ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081