পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট—‘চাচা শেখ হাসিনা কোথায়’

১২ এপ্রিল ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ AM
দানবাক্সে চিরকুট—‘চাচা শেখ হাসিনা কোথায়’

দানবাক্সে চিরকুট—‘চাচা শেখ হাসিনা কোথায়’ © সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অজ্ঞাত পরিচয়ে ওই চিরকুটে লেখা রয়েছে ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

এবার দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬